নিজস্ব সংবাদদাতা।
এবি বঙ্গনিউজ,মালদা ।
3 অগাস্ট: জমি দখলে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন এক প্রৌঢ়। আক্রান্ত পৌঢ় বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক সিলামপুরে। আক্রান্ত ব্যক্তির নাম সুরেন মন্ডল (৮৫)। বাড়ির কালিয়াচকের সিলামপুরে। অভিযোগ, গঙ্গার জলে বাড়ি তলিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামের তরুণ ঘোষ, ভোদল ঘোষদের। এরপরে তারা সুরেনবাবুর জায়গা দখল করে বাড়ি তৈরীর চেষ্টা করে।
বাধা দিতে গেলে ইট, হাঁসুয়া সুরেনবাবুকে আক্রমন করে তারা। গতকাল রাতে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।