কন্যাশ্রী প্রকল্পের বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা ।





নিজস্ব প্রতিবেদক,মালদা,।

এবি বঙ্গনিউজ,১৪ আগস্ট:

 কন্যাশ্রী প্রকল্পের বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা জেলায়।


বুধবার দুপুরে মালদা টাউন হলে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা। বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়।




 কন্যাশ্রী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন মঞ্চে উপস্থিত অতিথিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা প্রসূত ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত কণ্যাশ্রী প্রকল্পের ষষ্ঠ বর্ষ উদযাপন করা হয়। 

বুধবার মালদা টাউন হলে বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 
    মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল,মেন্টর কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি সহ অন্যান্য আধিকারিকরা।  


       ১৮ বছরের আগে নিজেদের বিয়ে রোখা এবং প্রতিবেশীদের বিয়ে রুখে যারা নজির গড়েছে তেমন মোট ৬ জন ছাত্রীকে পুরস্কৃত করা হয়। 
     মালদা টাউন হলে ছাত্রীদের কণ্যাশ্রীর সপথ বাক্য পাঠ করানো হয়।

 এদিন তিনটি স্কুলের ছাত্রীদের পুরস্কৃত করা হয়। গত কয়েকদিন আগে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 



               সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী বলেন, কন্যাশ্রী প্রকল্পের ষষ্ঠবর্ষ পূর্তি উপলক্ষে মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে। কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। 

অন্যদিকে নিজেদের বিয়ে রোখা এবং প্রতিবেশীদের বিয়ের রুখতে সাহায্য করে নজির গড়েছে যে ছাত্রীরা তেমন ৬ জন ছাত্রীকে পুরস্কৃত করা হয় মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...