সেখ নয়িম উদ্দিন।
এবি বঙ্গ নিউজ,খন্ডঘোষ,পূর্ব বর্ধমান।
পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার,খন্ডঘোষ ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে।
হাজির ছিলেন সি আই সি সঞ্জয় কুণ্ড,ওসি সঞ্জয় রায়, বিডিও কমল কান্তি তলাপাত্র,বিধায়ক নবীন চন্দ্র বাগ,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সফিকুল ইসলাম, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম(তৃনমুল), ভারতীয় জনতা পার্টির খন্ডঘোষ ব্লক সভাপতি শম্পা মাথুর, অরুপ ভট্টাচার্য,ইমাম সংগঠনের খন্ডঘোষ ব্লক সভাপতি সদরুল আলম সহ সর্ব ধর্মের মানুষ।
আজকের এই প্রশাসনিক বৈঠকে ঈদ উল আযহা (কুরবানী) নিয়ে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে।
সকলেই বক্তব্য দিতে গিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এবং কুরবানী করা পশুর কোনো রকম অংস সোশাল মিডিয়ায় পোষ্ট না করার অনুরোধ করেন সকলেই।
