রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান প্রশাসনিক ভবন অর্থাৎ বিকাশভবনে আজ রাজ্যের শিক্ষা বন্ধুদের ইউনিয়ন শিক্ষাবন্ধু যৌথমঞ্চের ডাকে এক ডেপুটেশন দেওয়া র কথা ছিল।
এবং এই ডেপুটেশনে র বিষয় টি রাজ্যের এস পি ডি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যথারীতি অনুমোদন ছিল।
কিন্তু আজ সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন শিক্ষা বন্ধুরা।
বিকাশ ভবন এর অদূরে করুনাময়ী বাস স্ট্যান্ড এর কাছে শিক্ষা বন্ধুরা ডেপুটেশনজমা দেওয়ার জন্য জমা হয়।
কিন্তু বিধান নগর থানার পুলিশ শিক্ষাবন্ধুদের ওপর লাঠিচার্জ ও জলকামান এবং বেশ কিছু শিক্ষা বন্ধুকে বিধান নগর থানায় গ্রেফতার করে নিয়ে যায়।
এর প্রতিবাদে শিক্ষা বন্ধুরা রাস্তায় বসে পড়ে এবং সেখানে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে এ বিষয়েশিক্ষা বন্ধু যৌথ মঞ্চের নেতা সঞ্জীব রায় বলেন আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে চেয়েছিলাম কিন্তু পুলিশ অগণতান্ত্রিকভাবে আমাদের উপর লাঠিচার্জ করে এবং আমরা এর প্রতিবাদ ও ধিক্কার জানাই রাজ্য কমিটির নেতা নুর মোহাম্মদ বলেন আমরা দলমত নির্বিশেষে ডেপুটেশনের অনুমতি নিয়ে পূর্ণ হবে জমায়েত হতে গিয়েছিলাম কিন্তু পুলিশ অমানবিক নির্যাতন করল আমাদের উপর এর প্রতিবাদ আমরা দলমত নির্বিশেষে যৌথ মঞ্চের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।
বর্তমানে বিধান নগর নর্থ,বিধান নগর উত্তর ও উল্টো ডাঙ্গায় মোট 371জন পুরুষ ও মহিলা শিক্ষা বন্ধুকে গ্ৰেপ্তার করা হয়েছে।যার বেশিরভাগই উত্তর বঙ্গের ।





