এক প্রৌঢ়ার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য চাঁচলে।



নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা, ২৯ আগস্ট-।

   এক প্রৌঢ়ার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য চাঁচলে।

 দোতলার ঘরের মেঝেতে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

 আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। 




পুলিশ জানিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম রঞ্জু রায় (৬৫)। বাড়ি চাঁচল থানার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কলিগ্রামের মধ্যপাড়া এলাকায়। 

স্বামীর নাম করুণাময় রায় বছর পাঁচেক আগে মারা যাযন।

 বর্তমানে বাড়িতে ছিলেন ওই বৃদ্ধা মহিলা ও তাঁর একমাত্র মানসিক ভারসাম্যহীন মেয়ে।

 বৃদ্ধা বেশ কিছু বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এদিন সকালে ওই ওই বাড়ির পরিচারিকা বাড়িতে এসে দেখেন সদর দরজায় তালা মারা।

 অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোন সাড়াশব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। 

প্রতিবেশীরাও ওই প্রৌঢ়ার কোনও সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন।

 চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির সদর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলায় শোয়ার ঘরের মেঝেতে বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে। 

অপর একটি ঘরে তাঁর মেয়েকে বিছানায় শুয়ে থাকতে দেখে পুলিশ।

 এ বিষয়ে বিষয়ে চাঁচল আইসি সুকুমার ঘোষ জানান, 'ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দেহ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

মৃত্যুর কারণ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।'

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...