অপহরণের দুদিন পর এক মোবাইল ব্যবসায়ীকে উদ্ধার করল মোথাবাড়ি থানার পুলিশ।




নিজস্ব প্রতিবেদক,মালদাঃ 

 অপহরণের দুদিন পর এক মোবাইল ব্যবসায়ীকে উদ্ধার করল মোথাবাড়ি থানার পুলিশ। 

কালিয়াচক থানার ফতেখানি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় শনিবার রাতে। উদ্ধার করা ওই ব্যবসায়ীকে রবিবার আদালতে তোলা হয়। 

পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম দেবাশিস কর্মকার। তার বাড়ি মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিবনারায়ণপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৬ অগস্ট রাতে দেবাশিসকে অপহরণ করে অচেনা কয়েকজন। 

পরদিন তার মা বৈজয়ন্তী কর্মকার মোথাবাড়ি থানায় ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন।

 তদন্তে নেমে পুলিশ শনিবার রাতেই কালিয়াচকের ফতেখানি থেকে তাকে উদ্ধার করে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ওই অপহরণের ঘটনায় কারা জড়িত তাদের খোঁজ চলছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...