বেআইনি ভাবে চলতে থাকা একটি প্যাথলজিকেল ল্যাবরেটরি সিল করে দিল মহকুমা প্রশাসন।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।

বেআইনি ভাবে চলতে থাকা একটি প্যাথলজিকেল ল্যাবরেটরি সিল করে দিল মহকুমা প্রশাসন।

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় বুধবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো।
অভিযোগ,লাইসেন্স বিহীন অবস্থায় বর্তমানে চলছিল সেটি।সেখানে অবৈধ ভাবে বিভিন্ন কার্যকলাপ চলছিল।

সম্প্রতি এমনই অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বিষয়ে রীতিমতো নড়ে চড়ে বসে জেলা স্বাস্থ্য দপ্তর ও ইসলামপুর মহকুমা প্রশাসন।




এরপরই সেটি সিল করে দেওয়া হলো প্রশাসনিক ভাবে।ইসলামপুরের মহকুমা শাসক অলংকৃতা পান্ডে জানান ,অভিযোগ পেয়ে এদিন তাদের একটি প্রশাসনিক দল সেটি পরিদর্শন করে।

 প্যাথলজিকেল ল্যাবরেটরিটির লাইসেন্সের মেয়াদ শেষ হলেও সেটি অবৈধ ভাবে চলছিল।বিষয়টি জেলা স্বাস্থ্য আধিকারিক জানেন।এমনকি এদিনও সেখানে অবৈধ ভাবে নানান কাজকর্ম চলছিল।




তাই এদিন সেটি সিল করে দেওয়া হয়েছে।এরপর আবার যদি সেটি খোলা হয় তবে প্রশাসনের তরফে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে ওই ল্যাব এর মালিক অভিজিৎ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

পাশাপাশি জমির মালিক জুলফিকার আলম ও এ বিষয়ে কিছু জানাতে চাননি। বাইট:অলঙ্কৃতা পান্ডে,মহকুমা শাসক

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...