এবি বঙ্গনিউজ,মালদা,২১ আগস্ট :
মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার নতুন পুলিশ সুপারকে সংবর্ধনা।
মঙ্গলবার রাতে শহরের ব্যানিজ্য ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সমস্ত শাখা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানে।
জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া এবং তাঁর স্ত্রী কৃত্তীকা রাজরিয়াকে সংবর্ধনা দেওয়া হয় । এর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানী, সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্মসম্পাদক উত্তম বসাক, উজ্জল সরকার, উত্তম সাহা, উজ্জল ভদ্র, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যাবসায়ীরা।
উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয় পুলিশ সুপার ও তার স্ত্রীকে। শতাধিক শাখা সংগঠনের সদস্যরা সংবর্ধনা জানান তাদের।
এদিন জেলা ব্যবসায়িদের পক্ষ থেকে ব্যাবসায়িদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। পুরাতন মালদার নারায়ণপুর শিল্পতালুকে পুলিশ ফাঁড়ি তৈরি করা, পুজোর মরশুমে রাস্তায় চাঁদার জুলুমবাজী বন্ধ করা,মহদীপুর পার্কিং সমস্যা সমাধান সহ বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন সংগঠনের সম্পাদক জয়ন্ত কুন্ডু।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ব্যাবসায়ীরা তাকে সংবর্ধনা দেন। এবং তাদের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জনকেও সংবর্ধনা দিয়ে তাদের হুইল চেয়ার দেওয়া হয়। এর পাশাপাশি তাদের কিছু দাবি তারা জানিয়েছেন।
তাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।

