নয়ানজুলিতে পড়ে গিয়ে মৃত্যু হলো বাবা ও ছেলের ।




উজ্জ্বল সরকার , দক্ষিণ ২৪ পরগনা :- 

 এবি বঙ্গনিউজ।

 নয়ানজুলিতে পড়ে গিয়ে মৃত্যু হলো বাবা ও ছেলের । মৃতদের নাম পরিতোষ মন্ডল (৫৫) ও পূর্ণেন্দু মন্ডল (২২) ।

 এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার অন্তর্গত চারুয়ালি অঞ্চলের দূর্বাহাট এলাকায় । একই সাথে বাবা ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ মৃতের পরিবার থেকে গোটা এলাকা ।

 এদিন দুপুরে দূর্বাহাট খালের উপর বাঁধানো সিমেন্টের পিলারে বসে ছিল পরিতোষ মন্ডল । হটাৎ কোনোভাবে অসতর্কতার কারণে সেখান থেকে জলে পড়ে যায় ।




 তাদেখে ছুটে আসে আশপাশের লোকজন । কিন্তু জলে ব্যাপক টান থাকায় ততক্ষনে জলে ডুবে যায় ওই প্রৌঢ় । এই খবর পেয়ে ছেলে পূর্ণেন্দু এসে নয়ানজুলিতে ঝাঁপ দেয় বাবাকে বাঁচাতে । 

এর পর তলিয়ে যায় সেও । এরপর স্থানিয়রা যুদ্ধকালিন তৎপরতায় তাদের উদ্ধারে নামে । খবর দেওয়া হয় ফলতা থানায় ও দমকলে । 

প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় বাবা ও ছেলের নিথর দেহ উদ্ধার হয় । 

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে । 

পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত করে দেখছে । 

এই ঘটনার গভীর শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে ।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...