পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ১৪ জন কাউন্সিলর।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা, ৩০ আগস্ট : 

ইংরেজবাজার পৌরসভার পর পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ১৪ জন কাউন্সিলর। তারা স্বাক্ষর করে জেলাশাসক ও মহকুমা শাসকের হাতে সেই চিঠি তুলে দেন।

 শুক্রবার ইংরেজবাজার পৌরসভার অনাস্থার জট কাটাতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী তথা মালদা জেলার দলীয় পর্যবেক্ষক' গোলাম রাব্বানী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসুম নূর।




 সেই জট কাটতে না কাটতে, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনল দলেরই ১৪ জন কাউন্সিলর। শুক্রবার সন্ধ্যায় ১৪ জন কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক ও মহকুমা শাসকের হাতে অনাস্থার কাগজ তুলে দেন কাউন্সিলররা। 

এই ঘটনায় কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন ১৪ জন কাউন্সিলর স্বাক্ষর নিয়ে চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা পেশ করা হয়।তিনি বলেন এরপর আরও ৪ জন কাউন্সিলর তাদের সাথে যোগ দিবেন। 

সাধারণ মানুষ চাইছেননা কার্তিক ঘোষ চেয়ারম্যান পদে থাকুক। এর আগেও দলকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি। 

সেই কারণে তারা অনাস্থার সিদ্ধান্ত নেন। এই বিষয়ে কার্তিক ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...