বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে পুলিশে হস্তান্তর।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উ,দিনাজপুর। 

 বিবাহ বহিভূর্ত সম্পর্ক ঘিরে এক গৃহবধূ ও তার স্বামী পরিচয় ধারী যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পূর্ব বড়াল এলাকায়। প্রতিবেশিদের অভিযোগ তাদের মহল্লার যুবতীর এর আগে দু- বার বিয়ে করেছিল। 


তার দুই সন্তান আছে এবার এক যুবককে স্বামী হিসাবে গ্রহন করে নিজের বাড়িতে আশ্র‍য় দিয়েছে। এই যুবক বিবাহিত। এছাড়াও যুবতী গৃহবধূর বাড়িতে মদের আসর বসানোর অভিযোগ করে পূর্ব বড়াল এলাকার গ্রামবাসিরা। এদিন গৃহবধূ ও যুবকে ঘিড়ে বিক্ষোভ দেখায়। গ্রামবাসিদের অভিযোগ গ্রামের মধ্যে এতা যেভাবে নোংড়ামি শুরু করেছে তাতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। ঘটনার খবর পেয়ে গ্রামে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। যুবতী বধূ এবং তার নয়া স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।বিবাহ বহিরভূত সম্পর্কের অভিযোগে মমলা দায়ের করে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...