এবি বঙ্গনিউজ,মালদা ২৪ আগস্ট ঃঃ
অভিনব উদ্যোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এনএসএস ছাত্র-ছাত্রীদের।
শনিবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে হাত লাগাল শতাধিক ছাত্র-ছাত্রী।
হাতে ঝাঁটা নিয়ে এদিন ছাত্রছাত্রীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রবেশদ্বার থেকে শুরু করে যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে।
এই বিষয়ে এক ছাত্র জানান এক মাস ধরে তাদের এই কর্মসূচি চলছে।
আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তারই অঙ্গ হিসেবে শাপলা অভিযানের সামিল হয়েছেন তারা।

