বিবেক



মহঃ নুর হোসেন জমাদার 

এ জগতে আমি ক্ষুদ্র শিশু 
মাটির এক রূপ 

নিতান্ত নিরুপায় তাই 
বসে রোই চুপ 

আমার বিবেক দংশন করে 
নীরবে হৃদয় মাঝে 

এ পৃথিবীর নির্মম রুক্ষ 
মায়াবী সাজে 

আমি শুধু বসে ভাবি 
জীবনকে শুধি

কত নিরিহ অসহায় প্রাণ 
রক্ত জলের নদী 

বেদনা কি জাগে না তব 
পাষান হৃদয়ে 

হে বিবেক তুমিও কি আজ 
কাঁদো নীরবে ?

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...