পূর্ব রেলের মালদা ডিভিশনের স্বাধীনতা দিবস পালন।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদাঃ 

 পূর্ব রেলের মালদা ডিভিশনের তরফে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হল ৭৩ তম স্বাধীনতা দিবস।

 এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন রেলের মালদহের ডিআরএম পি কে মিশ্র।



ছিলেন রেলের মালদা ডিভিশনের আধিকারিক ও কর্মীরা। 

এরপরে লক্ষণ সেন স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। 

সেখানে নাচ, গান পরিবেশন করেন রেলের আধিকারিক ও কর্মীদের পরিবারের চেলেমেয়েরা।



 এ ছাড়া পুলিশ কুকুর কিভাবে বিপজ্জনক কোনও বস্তু সনাক্ত করে তার মহরাও দেয় রেল পুলিশের কুকুর। 

রেল পুলিশের তরফে মাঠে প্যারেডও হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...