স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হল ইটাহারে।




নিজস্ব সংবাদদাতা। 

 এবি বঙ্গনিউজ।

 উত্তর দিনাজপুর জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হল ইটাহারে। জানা যায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইটাহার পুলিশ প্রশাসনের সহযোগিয়াত এদিনের এই শিবিরের আয়োজন করা হয় ইটাহার থানা প্রাঙ্গনে। 

শুক্রবার দুপুরে এই কর্মসূচির সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এই ভাবে গোটা জেলার থানার পক্ষ থেকে রক্ত দান শিবিরের আয়োজন করা হবে যাতে জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট কিছুটা কমে। পাশাপাশি ইটাহার থানার ওসি অভিজিত দত্তের বাবা স্বগীয় শ্রী অজিত কুমার দত্তের মৃত্যু বার্ষিকি পালন করা হয় শিবির প্রাঙ্গনে। 

অজিত বাবুর ছবিতে পুষ্প নিবদনের মাধ্যমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য আধিকারিক রা। জানা যায় এদিন থানার ওসি ও পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সাধারন মানুষ মিলিয়ে প্রায় ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন। 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার, ডিএসপি ডিএনটি সুরজিত কর, ওসি অভিজিৎ দত্ত, বিএমোএইচ ডঃ রাকেশ চক্রবর্তী, অধ্যাপক সুকুমার বাড়ই সহ নানান রাজনৈতিক দলের নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, জেলা ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে জেলার অন্যান্য থানার সাথে ইটাহার থানাতেও রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে। আপাতত ৫০ থেকে ৬০ জন ডোনার রক্ত দিয়েছে আরো অনেকে রক্ত দান করবেন। বাইটঃ- পুলিশ সুপার সুমিত কুমার

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...