স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এদের নতুন করে দেশপ্রেম শিখতে লাগবেনা - জাকির হোসেন





স্টাফ রিপোর্টার ,।  

এবি বঙ্গ নিউজ ,কলকাতা । 

 কলকাতার তালতলা লেনে প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমান মাদরাসা শিক্ষার ব্যবস্থা অতীত-বর্তমান-ভবিষ্যৎ মাদ্রাসা শিক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।বিশেষ করে কেন্দ্রীয় সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি যে চরম অনীহা মনোভাবাপন্ন ও মাদ্রাসা শিক্ষাকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন জায়গায় যে অপপ্রচার চালানো হয় তার তীব্র প্রতিবাদ জানিয়ে এই সভা।

প্রকৃত দেশাত্মবোধ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দেয়া হয় ও মূল্যবোধের শিক্ষা দেয়া হয় সে বিষয়ে বিভিন্ন বক্তারা আলোচনা করে। 




সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলি বলেন প্রকৃত সম্প্রীতির শিক্ষা দেয় একমাত্র মাদ্রাসা শিক্ষা। দেশের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসা শিক্ষা একটি ঐতিহ্য শালী শিক্ষা ব্যবস্থা বহন করে আসছে।এমনকি মানবতাবোধ মূল্যবোধ দেশাত্মবোধ মাদ্রাসা শিক্ষার মূল বৈশিষ্ট্য। 

এ রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের মাদ্রাসা এমএসকে এসএসকে মাদ্রাসা ও মাদ্রাসার বিভিন্ন সমস্যা গুলি নিয়ে আলোকপাত হয়।বিষয়গুলি সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে ।

জয়ীফ এর কর্ণধার পীরজাদা মহিবুল্লাহ হুসাইনের মাদ্রাসা শিক্ষা সমস্যাগুলির নিয়ে বিভাগীয় দপ্তর হস্তক্ষেপ দাবি করে। 




দ্রুত সমাধান করে শিক্ষাব্যবস্থাকে মূলস্রোতে নিয়ে আসার আহ্বান জানান। দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি জাকির হোসেন বলেন দেশের স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা কোন অংশে কম ছিল না। 

হলে নতুন করে দেশপ্রেম অন্যদের কাছ থেকে শিখতে হবে তা মানা যায় না।

 উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ কাজী তৈয়েবুল্লা,সাহেব আলী আনিসুর রহমান মিজানুল হক , শফিকুল ইসলাম ,আজান আলি ,জাহাঙ্গীর হোসেন ,শামসুল আলম, মুদাসসের আলী, গোলাম হোসেন খান, মাওলানা সমির উদ্দিন প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...