এবি বঙ্গনিউজ,মালদা -
আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
সেই উপলক্ষে প্রতিবছর কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে।
সেখানে মালদা থেকেও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা হাজির থাকেন।
এ বছর যাতে মালদা সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে বিশাল জমায়েত হয় তার উদ্দেশ্যে মালদা কলেজ অডিটরিয়ামে সানাউল্লাহ মঞ্চে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল।
তৃণমূল ছাত্র পরিষদের ৩ জেলার নেতাদের পাশাপাশি হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল।
সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরাও হাজির ছিলেন ।
মালদা থেকে দাবি করা হয় ৪ হাজার কর্মী, সমর্থক সেদিন কলকাতায় হাজির থাকবে।
তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এ দিন জানান, আমরা বিভিন্ন কলেজের পড়ুয়াদের নিয়ে আলোচনা পর্ব চালিয়ে যাচ্ছি।
তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনা হচ্ছে।
এরপর আমরা ২৮ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে বার্তা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছি।
তৃণমূল ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত এবং তাঁর পথ অনুসরণ করে চলে।


