কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন শান্তিনিকেতনে





  সেখ সামসুল, বীরভূম,
এবি বঙ্গ নিউজ:

 আজ বাইশে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। সারাদেশেয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির ৭৮ তম প্রয়াণ দিবস পালন করছে। পিছিয়ে নেই কবির অন্যতম জীবনের সবচেয়ে বেশি সময় কাটানো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের গৌরপ্রাঙ্গনে ভোরে বৈতালিক, বৈতালিক এ উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক,আশ্রমিক ও ছাত্র-ছাত্রীরা সমবেত হয়ে রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে আশ্রম পরিক্রমা করেন। সকাল সাতটায় শান্তিনিকেতনের উপাসনা গৃহের রবীন্দ্র সংগীত, বৈদিক মন্ত্র পাঠ এর মধ্য দিয়ে বিশেষ উপাসনা হয় কবির প্রয়াণ দিবসে। বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ও রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এছাড়াও বিশ্বভারতীর ছাত্র ছাত্রী, অধ্যাপক, কর্মী, ও আশ্রমিকরা। এইভাবে সারাদিন চলবে বিভিন্ন অনুষ্ঠান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...