এবি বঙ্গনিউজ, ইসলামপুর।
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি ফেরতের নামে হয়রানির অভিযোগের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভায় বাসিন্দাদের বিক্ষোভে চাঞ্চল্য ছড়ায়।
বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের দেওয়া কাটমানি ফেরতের দাবীতে এদিন পুরসভায় হাজির হয়।
১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিলেও বাসিন্দারা টাকা না পেয়ে এদিন পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করে।
যদিও অভিযুক্ত কাউন্সিলররা কাটমানি ফেরত দিলেই পুরসভায় প্রবেশ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল।
তবে অভিযোগ পেলেও পুরসভার তরফে কাউন্সিলরদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ।
বাসিন্দাদের অভিযোগ, ইসলামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি থেকে তৃণমূলে আসা কাউন্সিলর রঞ্জন মিশ্র বাসিন্দাদের ঘর দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ ওঠে।
রঞ্জন মিশ্র তাঁর বিরুদ্ধে ওঠা কাটমানির অভিযোগ স্বীকার করে বাসিন্দাদের টাকা ফিরিয়ে দিতে ব্যাংকের চেক দিলেও সেই আকাউন্টে টাকা নেই বলে বাসিন্দারা হয়রানি হচ্ছেন।
ওই হয়রানির জেরেই এদিন বাসিন্দারা পুরসভায় চেয়ারম্যানের দ্বারস্থ হন।
টাকা ফেরত না পেলে আগামীতে বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।


