ব্লক প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হল আপনার দুয়ারে প্রশাসন।




বাবাই সূত্রধর, এবি বঙ্গনিউজ, ।

দক্ষিণ দিনাজপুর, ২৮ শে আগস্ট; 

 ব্লক প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হল আপনার দুয়ারে প্রশাসন,বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপ খন্ডা গ্রাম পঞ্চায়েতের মাজি খণ্ডা ফুটবল ময়দানে করা হয় অনুষ্ঠানটি ।

সাধারণ মানুষের সুবিধা পাইয়ে দেবার জন্যে মোট ২৪টি স্টল বসানো হয়েছিল।

 যেখানে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরেন জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে ।

সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের আধিকারিকদের।

যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক ,অতিরিক্ত জেলা শাসক ও পুলিশ সুপার থেকে শুরু করে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

 বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক প্রশাসনের তরফে তপন ব্লকের অন্তর্গত দ্বীপ খন্ডা গ্রাম পঞ্চায়েতের মাজি খণ্ডা ফুটবল ময়দানে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক দের নিয়ে 'আপনার দুয়ারে প্রশাসন' অনুষ্ঠানটি করা হয় ।

যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিখিল নির্মল,অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েব,পুলিশ সুপার প্রসেন ব্যানার্জি ,জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সান্তনু চক্রবর্তী,ব্লকের বিডিও সুশান্ত কুমার মাইতি সহ জেলা স্তরের বিভিন্ন আধিকারিককেরা।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়, এর পর অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল।

 এদিন অনুষ্ঠানে মঞ্চ থেকে বেশ কিছু ছাত্র ছাত্রীদের কন্যাশ্রী সাইকেল,কানে কম শুনতে পাওয়া ব্যাক্তিদের শ্রবণ মেশিন ,প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়,এছাড়াও একটি করে গাছ ও দরিদ্র মানুষের হাতে কিছু অঙ্কের টাকার চেক তুলে দেন জেলা শাসক ও জেলা স্তরের আধিকারিকেরা।

 এদিন অনুষ্ঠানকে ঘিরে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরিষেবা ও চক্ষু পরীক্ষা, ব্যাংক পরিষেবা সংক্রান্ত তথ্য, ডিজিটাল রেশন কার্ড সংকান্ত তথ্য, নির্বাচক তালিকায় নাম নথি ভুক্ত করন ও সংশোধনের আবেদন পত্র গ্রহণ, বাদ্ধক্য ভাতা, বিধবা ভাতা ও মানবিক পেনশনের দরখাস্ত গ্রহণ সহ ভূমি দপ্তর, কৃষি দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর , স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তর ,বিদ্যুৎ দপ্তর , আইসিডিএস কেন্দ্র সহ মোট ২৪ টি স্টল বসানো হয়।

এর পর রাস্তা ,পানিও জল , বাদ্ধক্য ভাতা, বিধবা ভাতা , ব্যাংক পরিষেবা জমির পাট্টা, তপন দীঘি সংস্কার সহ একে একে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরে প্রশাসনিক আধিকারিকদের কাছে। এবিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন,এমন প্রোগ্রামকে স্বদুবাদ জানায় অনুষ্ঠানে অংশ গ্রহণ করে তপন দীঘি নিয়ে এক এলাকাবাসী জানিয়েছেন, আমাদের তপন দীঘি সংস্কার করার কাজে র আবেদন জানায়।

 সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তাদের অভাব অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা শাসক ও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা ।

 এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন;মানুষকে আরো বেশি করে সুবিধা পাইয়ে দেবার জন্যে আমাদের এমন প্রয়াস ব্লকের আয়োজিত আপনার দুয়ারে প্রশাসন এমন অনুষ্ঠানে নিজেদের সুবিধা অসুবিধা জেলা স্তরের আধিকারিকদের কাছে জানতে পেরে খুশি তপন বাসী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...