সম্মাননীয় ভারতীয় নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন




অমিত জানা, হাওড়া,এবি বঙ্গ নিউজ: 


সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া স্বেচ্ছাসেবী এনজিও " সংকল্প টুডে" বছরের বিভিন্ন সময় দুঃস্থ, পিছিয়ে পরা মানুষদের সাহায্য করে চলেছে ।তাঁরা লিগ্যাল অ্যাওয়ারনেস মিশনের মাধ্যমে গরীব মানুষদের বিনা ব্যায়ে আইনি পরিষেবা দিচ্ছেন।পাশাপাশি বছরের বিভিন্ন সময় ফ্রি হেল্থ চেক আপ , ব্ল্যাড টেস্ট ক্যাম্প করে সমাজের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করছেন ।সম্প্রতি হাওড়ার বেলুড়ে অভয় গোহা রোডে নিজেদের কার্যালয়ে তাঁরা একটি স্পর্শকাতর অনুষ্ঠানের আয়োজন করেন।সেখানে তাঁরা সম্মাননীয় ভারতীয় নাগরিক হিসাবে বেশ কিছুজনকে উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করে সম্মান জ্ঞাপন করলেন।সংগঠনের সভাপতি সি পি বর্মা ও সম্পাদক ইমতিয়াজ ভাটিয়া জানান, পিছিয়ে পরা মানুষদের পাশে থাকার অঙ্গিকার নিয়ে তাঁরা এগিয়ে চলেছেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.মনোরঞ্জন দেয়াশী, ডা.রাজেশ কুমার রজক, ডা.সুজিত বিশ্বাস, ডা.দিপেন্দু পাখিরা, ডা.শেখ আকবর, ডা. শাহনাওয়াজ আলম, ডা. সুজিত সিং এবং কলকাতা লিগ্যাল এড ক্লিনিকের সম্পাদক সামসদ ভাই সহ অন্যান্য অতিথি বর্গ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...