অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ,



মালদা ৩ আগস্ট ঃ

 অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার রসিলাদহ এলাকায়। জানা গেছে মৃতা ওই গৃহবধূর নাম নমিতা মন্ডল। গত বারো বছর আগে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকার বাসিন্দা লক্ষণ মন্ডলের সাথে বিয়ে হয় নমিতা দেবীর। বর্তমানে তাদের এক সন্তানও রয়েছে। মৃতা গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, লক্ষ্মণ মণ্ডল এর অবৈধ সম্পর্ক ছিল। এরই প্রতিবাদ করেছিল তার স্ত্রী। এই নিয়ে দম্পতির মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা লেগে থাকত। তারই জেরে গত ৪ মাস আগে শশুর বাড়ি ত্যাগ করে বাপের বাড়ি চলে আসেন ওই গৃহবধূ।


গত শুক্রবার এই নিয়ে ফোনে দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। অভিযোগ এর জেরে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।


 সেখানে একদিন চিকিৎসা চলার পর শনিবার ভোররাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় বলে জানান মৃত গৃহবধূর দাদা ছোটন মন্ডল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...