আন এডেড মাদ্রাসার উন্নয়নের জন্য ডোমা ও শিক্ষক দের নিয়ে পরিকল্পনা, বীরভূম।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ, বীরভূম। 

 বীরভূম জেলার ডোমা সাহেবের নেতৃত্বে অনুমোদিত ২৩ টি আন এডেড মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গত কাল সোমবার জেলাভবনে মিটিং করলেন গত ২/৮/১৯ তারিখে মাইনোরিটি এন্ড মাদ্রাসা দপ্তর থেকে আথিক অনুদান দেওয়ার বিষয়ে যে নোটিফিকেশন বের হয়েছিল, তা কিভাবে পাওয়া যাবে এবং কি কি পাওয়া যাবে, তা নিয়ে। 

 বর্তমানে সরককার আন এডেড মাদ্রাসাগুলির উন্নয়নের জন্য যে পদক্ষেপ নিয়েছে তার জন্য বীরভূম জেলার আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির সভাপতি হাসিবুর রহমান সরকার কে ধন্যবাদ জানিয়ে বলেন যে তিনি আশাবাদী আগামী তে পশ্চিমবঙ্গ সরকার আন এডেড মাদ্রাসা গুলিতে শিক্ষকদেরও বেতন কাঠামো চালু করবেন। 




উল্লেখ্য বীরভূমম জেলার ২৩ টি আন এডেড মাদ্রাসাগুলিতে পরিকাঠামো নেই বললেই চলে। 

গ্রামের মানুষ খুব কষ্ট করে বিভিন্ন মানুষের কাছে আর্থিক সহায়তা নিয়ে মাদ্রাসা গুলি গড়ে তুলেছিলেন। 

সরকার পরিকাঠামো দিলে মাদ্রাসাগুলি খুব সুন্দর ভাবে চলবে।

যদি যথাযথ ভাবে আর্থিক সহায়তা পাওয়া যায় তাহলে জেলার সংখ্যালঘু মানুষেরা খুব খুশি হবে রাজ্যের সরকারের উপর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...