সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশাসনিক সভা হল জঙ্গিপুর পৌরসভরা টাউন হলে





 রাজু সেখ,মুর্শিদাবাদ,এবি বঙ্গ নিউজ: 


সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশাসনিক সভা হল জঙ্গিপুর পৌরসভার টাউন হলে। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি মহাশয়। রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায় মহাশয়।বিশিষ্ঠ শিক্ষাবিদ মোহাম্মদ সোহারাব আলি, জঙ্গিপুর পৌরসভার পৌর পিতা মোজাহারুল ইসলাম মহাশয়। উপস্থিত ছিলেন এক নাম্বার ব্লক সভাপতি গৌতম ঘোষ, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সভাপতি সমীরুদ্দিন বিশ্বাস; অঞ্চল সভাপতি শাহীন সিদ্দিকা মহাশয়া, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব,সি পি আই এম নেতৃত্ব ও হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ। এই এই সভায় ঈদুল আযহা ও ভোলে বাবার জল ঢালতে আসা হাজার হাজার তীর্থযাত্রীদের কথা আলোচনা হয় ও শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আলোচনা সভা আয়োজন করে জঙ্গিপুর এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি মহাশয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...