লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-১



নিজস্ব সংবাদদাতা, আরামবাগ, 
এবি বঙ্গ নিউজ:

 ইঞ্জিন ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আরামবাগ তারকেশ্বর রুটের জয়রামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ইঞ্জিন ভ্যানে ধানের কুঁড়োর বস্তা নিয়ে যাচ্ছিল জয়রামপুরের দিকে সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি এসে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানটিকে।মরার সঙ্গে সঙ্গে ইঞ্জিনভ্যা টি বস্তা সমেত উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে চালককে কোনরকমে ভ্যানের নিচে থেকে উদ্ধার করে। রীতিমতো জখম ও সংজ্ঞাহীন চালকটিকে স্থানীয়দের চেষ্টায় আরামবাগ হাসপাতালে পাঠানো হয়। তবে লরিটিকে পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...