কাটমানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা।




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর।

 এবি বঙ্গনিউজ,৩১ শে আগস্ট; 

 কাটমানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার পালশা এলাকার । 

গত সোমবার বন বিভাগে চাকরি দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ ,ধৃত দুই ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা বাদের পর উঠে আসে ওই তৃণমূল নেতার নাম। 

শুক্রবার ওই তৃণমূল নেতাকে রামপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। শনিবার কোর্টে পাঠানো হয় ওই তৃণমূল নেতাকে। 




 পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই তৃণমূল নেতার নাম আশিত কুন্ডু।বাড়ি তপন থানার পালসা এলাকায়। 

অভিযোগ, বহুদিন আগে ইউসুব আলি ও অহিদুর মাহলত নামে দুই ব্যক্তি তপন থানার পালসা এলাকার বাসিন্দা পিয়ার আলি মন্ডল এর কাছে থেকে বন বিভাগে চাকরি দেবার নাম করে ২০১৬ সালে ৪লক্ষ্য বহু টাকা নেই। 

বহু সময় অতিক্রম করার পরেও চাকরি না পাওয়ায় ওই দুই ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ করেন পিয়ার আলি।

অভিযোগের ভিক্তিতে গত সোমবার ইউসুব আলি ও অহিদুর মাহলত কে গ্রেপ্তার করেন পুলিশ।ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা বাদের পর তপন থানার পালশা এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেসের নেতা অসিত কুণ্ডুর নাম উঠে আসে পুলিশের কাছে।

এরপর লিখিত অভিযোগের ভিক্তি তে শুক্রবার রামপুর এলাকা থেকে তৃণমূল ওই নেতাকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ।

শনিবার অভিযুক্ত তৃণমূল নেতাকে কোর্টে পাঠানো হয়। এবিষয়ে পিয়ার আলি জানিয়েছেন,২০১৬ সালে আমার কাছে থেকে বন বিভাগে চাকরি দেবার নাম করে ৪লক্ষ্য টাকা নেই অভিযুক্তরা। য

দিও সমস্ত বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা এবিষয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতা জানিয়েছেন,আমাকে ফাঁসানো হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...