নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর,
এবি বঙ্গ নিউজ:
'কাটমানি'র ইস্যুতে যেন কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দলের নেতানেত্রীদের।কাটমানি বিক্ষোভ অব্যাহত নারায়ণগড়ে। গত বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতাদের কাছ থেকে কাটমানি আদায় করে চলেছে নারায়ণগড় এলাকাবাসীরা। বেশ কিছু কাটমানির টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন তৃণমূল বুথ স্তরের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলেই।
মঙ্গলবার সকালে নারায়ণগড়ের কাঁটা গেড়িয়াতে বহু বিতর্কিত নেতা রঞ্জিত বোসের বাড়ি ঘেরাও করল এলাকাবাসীরা।যদিও ওই নেতা আগে থেকে জানতে পেরেই ঘরছাড়া হয়ে থাকেন। বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা ছিল দেখার মতো।যদিও এলাকাবাসীরা এর জন্য পিছপা হয়নি। তারা তাদের কাটমানি আদায়ের জন্য বিক্ষোভ দেখাতে থাকেন।তৃণমূল নেতা রঞ্জিত বোসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারখানায় কাজ পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিয়েছে। এর জন্য বহুবার আন্দোলন হয়েছে। তবে এর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
