আমতায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে




নিজস্ব সংবাদদাতা,আমতা,
এবি বঙ্গ নিউজ:

 দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতা থানার আনুলিয়ায়।আহত দুই বিজেপি কর্মীর নাম সৌভিক খাঁড়া ও পরেশ সিংহ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিজেপি’র একটি সভায় গিয়েছিল সেখানে থেকে বাড়ি ফেরার সময় সৌভিক ও পরশের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।ব্যাপক মারধর করা হয়  ওই দুই বিজেপি কর্মীকে। ঘটনায় গুরুতর জখম দুই বিজেপি কর্মীকে ভর্তি করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হ‌ওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এই হামলার কথা অস্বীকার করেছে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...