ঈদুল আজহা তে সম্প্রীতি বজায় রাখার জন‍্য কোলাঘাট থানায় বৈঠক।




নিজস্ব প্রতিবেদক, কোলাঘাট। 

এব বঙ্গনিউজ,   পূর্ব মেদিনীপুর

 আগামী ১২ আগস্ট সোমবার ঈদুল আজহার দিন সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক(O.C.) কাশীনাথ চৌধরী মহাশয় কোলাঘাট ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্য দের নিয়ে আলোচনা সভার আয়োজন করে।

কোলাঘাট থানার O.C.বলেন ঈদের দিন এলাকায় যাহাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে আমারা প্রশাসনিক দিক থেকে সহযোগিতা করা হবে,আপনারা ও আমাদের সহযোগিতা করবেন।

ও সি সাহেব আরো বলেন যে যে এলাকায় সমস্যা আছে বলে মনে হয়?আপনারা তার একটি লিস্ট দেবেন অথবা আমাদের কে টেলিফোনের মাধ্যমে জানাবেন।আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের B. D. O. মদন মণ্ডল মহাশয় কোলাঘাট (বিড হাউসের) I.C.সৌরভ বাবু সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা সম্পাদক সেখ ফজলুর রহমান এলাকার বিশিষ্ট সমাজ সেবি ও শান্তিপুর অঞ্চলের প্রধান সেখ সেলিম সাহেব এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির শিশু ত্রাণ দপ্তরের কম্যাধ্যক্ষ সুরাইয়া খাতুন সহ এলাকার বিশিষ্ট ইমাম সাহেবগণ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...