এবি বঙ্গনিউজ,মালদা,২৬ আগস্ট :
অবৈধভাবে বাংলাদেশে গরু পাচার রুখে দিল বিএসএফ জওয়ানরা। এদিন রাতে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বৈষ্ণবনগর থানার শোভাপুর বিওপি এলাকা থেকে অবৈধভাবে ৬ জন গরু পাচারকারীকে আটক করে ৭৮ নম্বর বিএসএফ জওয়ানরা।
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয়।
ধৃতদের নাম,
সাইফুদ্দিন শেখ (৪৫), হাজিকুল শেখ (২২), আলিনজের শেখ (২১), তন্ময় মন্ডল (১৮)। এদের বাড়ি ভারতে।
মহম্মদ মোকিন (১৮), মোঃ মোমিন ২৩। এরা বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের রবিবার রাতেই বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ৭৮ নম্বর বিএসএফ জওয়ানরা।
এর পাশাপাশি বিএসএফ ৪টি গরু ও ৪টি মোবাইল উদ্ধার করেছে।
সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তুলে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।