ক্রেতা সেজে এক মহিলার মোবাইল চুরি করে পালানোর সময় চোর সন্দেহে এক যুবককে ধরে গণধোলাই।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা,২৪ আগস্ট :


 ক্রেতা সেজে এক মহিলার মোবাইল চুরি করে পালানোর সময় চোর সন্দেহে এক যুবককে ধরে গণধোলাই দেয় এলাকার উত্তেজিত জনতারা। 

শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে, পবিত্র সেন গ্যালারী এন্ড শপিং কমপ্লেক্স বাজার এলাকায়। 

মারধরের পর মোবাইল উদ্ধার করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম, শিবু সাহা(৩০)।

 বাড়ি ইংরেজবাজার থানার ঝালঝলিয়া এলাকায়। জানা গিয়েছে, শনিবার বিকেলে ক্রেতা সেজে বাজারে ঢুকে ওই যুবক।

 এরপর লিপিকা চৌধুরী নামে এক মহিলার দোকানে ঢুকে কাপড় কেনার বাহানায় অ্যান্ড্রয়েড মোবাইলটি চুরি করে পালানোর চেষ্টা করে ওই যুবক।

 এরপর ওই মহিলা টের পান তার মোবাইল চুরি গেছে তখন সে চিৎকার শুরু করে।

 মহিলার চিৎকার শুনে সেই সময় এলাকার লোকজন তাকে ধরে গণপ্রহার শুরু করে। তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইলটিও উদ্ধার করা হয়।

 এরপর উত্তেজিত জনতা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...