নিজস্ব প্রতিবেদক।
সারা দেশের সাথে তাল মিলিয়ে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সোমবার ঈদের দিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার নিজের এলাকাতেই নামাজ পাঠে অংশ নিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী।
নামাজ পাঠের মুহূর্তে তিনি সকলকেই বিভিন্ন বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, এদিন গবাদিপশুর বিভিন্ন অংশ যেন কোথাও ছড়িয়ে ছিটিয়ে না ফেলা হয় এবং মোটরবাইক আরোহীরা যাতে নিয়ন্ত্রণহীনভাবে বাইক না চালায় সেদিকে পুলিশকে অতিরিক্ত নজরদারি চালানোর নির্দেশ দেন তিনি।
যদি আইন না মেনে কেউ বাইক চালায় সে ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়েও পুলিশকে নির্দেশ দেন তিনি। এদিন সাংবাদিকদের জানান, ঈদ যাতে এই এলাকায় শান্তিপূর্ণভাবে কাটে ।ঈদ যেন হয়ে ওঠে সম্প্রীতির উৎসব ।
এই বিষয়টি নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সব বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান মন্ত্রী।
তার সাথে একই সঙ্গে নামাজ পাঠে অংশ নেন তার ভাই তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম রসূল সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
নামাজ পড়তে গিয়ে বিশেষ করে হিন্দু মুসলিম সকলের সঙ্গেই সৌহার্দ্য বিনিময় করেন মন্ত্রী রাব্বানী।
