নিজস্ব প্রতিবেদক।
এবি বঙ্গনিউজ।
পশ্চিমবঙ্গ আন্ এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির ডাকে আজ কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।
মূলতঃ দুটি বিষয়কে নিয়ে এই প্রেস কনফারেন্স।
প্রথমতঃ - অনুমোদিত আন এডেড মাদ্রাসাগুলির উন্নয়নের জন্য রাজ্য সরকার গত শুক্রবার সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তর থেকে যে Order বের হয়েছে তার জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার কে ধন্যবাদ জানানো।
দ্বিতীয়তঃ - আন এডেড মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাদের বেতনের দাবীটা সরকারের কাছে তুলে ধরা।
পশ্চিমবঙ্গ আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক ও লড়াকু নেতা আব্দুল ওহাব মোল্লা বলেন - সরকারের সাথে বিরোধীতা করে কখনও দাবী আদায় করা যায় না।
তিনি আরো বলেন - মাননীয় পৌরমন্রী ও কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম সাহেব আমাদের বিষয়টি দেখছেন, তিনি যে ভাবে অনুদানের order টি বের করেছেন, আমরা আশাবাদী বেতনের জন্য order টিও খুব শ্রীঘই বের করবেন।
আজকের প্রেস কনফারেন্সে উপস্হিত থাকবেন কলকাতার রেড রোডের ঈমাম ক্বারী ফজলুর রহমান সাহেব, নাখোদা মসজিদের ঈমাম মাওলানা সফিক কাসেমী সাহেব ও সমাজসেবী খালেদ এবাদুল্লাহ সাহেব। এছাড়া আরো অনেকে।

