জলে ডুবা মৃতদেহ উদ্ধার হল জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পাম্প অপারেটরের।




এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 রবিবার জলে ডুবা মৃতদেহ উদ্ধার হল জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পাম্প অপারেটরের। এই ঘটনার জেরে একাকায় চাঞ্চল্য ছড়ায়। 

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সিকর গ্রামে। মৃত ব্যক্তির নাম বিষ্ণু রায় (৪৫).।

 জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য ভোলানাথ রায়ের ভাই বিষ্ণু রায় । শনিবার থেকে নিখোঁজ ছিলেন বিষ্ণু বাবু । 

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে বিষ্ণু রায়ের মৃতদেহ ডুমুরিয়া মহাকাল শ্মশান লাগোয়া পুকুরের থেকে উদ্ধার করা হয়।




 খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুকালে চার কন্যা সন্তান সহ স্ত্রী কে ছেড়ে গেলেন বিষ্ণুবাবু বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 

ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...