এবি বঙ্গনিউজ। উঃ বঙ্গ।
১৭ এবং ১৮ - ই আগস্ট মালদা জেলার নেতাজী সুপার মার্কেটে এই প্রথমবার "আদিত্য ডান্স অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি" র পরিচালনায় ২ দিন ব্যাপী Dance Workshop অনুষ্ঠিত হলো।
যেখানে উপস্থিত ছিলেন Choreographer ঋষি রায় চৌধুরী ।
মালদা সহ উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে ১৫০ ছাত্র ছাত্রী উপস্থিত ছিল এদিনের কর্মশালায়। সমস্ত ছাত্র ছাত্রীকে তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং কঠিন স্বপ্ন বাস্তবায়িত করার জন্য একাধিক পরামর্শ দেন অম্লান দাস এবং ঋষি বাবু।
বর্তমানে অভিভাবক অভিভাবকারা তাদের সন্তানদের উপর সাংস্কৃতিক এবং কলা অর্থাৎ নাচ, গান ইত্যাদির ওপর গুরুত্ব কমিয়ে পড়াশোনার প্রতি বেশি গুরুত্ব দেন, তবে দু - দিন ব্যাপী এই নৃত্য কর্মশালায় প্রত্যেক অভিভাবক অভিভাবকাগণের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো।



