দমকল কেন্দ্রের উদ্বোধনে মন্ত্রী।




উজ্জ্বল সরকার :-নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ। দক্ষিণ ২৪পরগনা। 

 -বারুইপুর থেকে কুলতলী ,মৈপিঠ , জয়নগরে দূরত্ব বেশি থাকায় আগুন নেভানোর কাজে দমকল অনেক দেরিতে পৌঁছাত ।




 সে কারণেই জয়নগর মজিলপুরে একটি দমকল কেন্দ্র করার চিন্তাভাবনা নেয় বর্তমান সরকার । 

আর শনিবার তা সফলতা পায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুজিত বসু বলেন দক্ষিণ ২৪ পরগনায় আরো তিনটি দমকল কেন্দ্র খুব শীঘ্রই উদ্বোধন করা হবে তার মধ্যে একটি পুজালী এবং একটি সাগর এবং তৃতীয়টি হলো বিষ্ণুপুর এর আমতলাতে । 




তিনি আরো জানান, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম এর দেওয়া 0.৩৫ একর জায়গার উপর ৩কোটি ৫২লাখ ৭৪ হাজার ৪৪৬ টাকা ব্যয়ে এই দমকল কেন্দ্র নির্মাণ করা হয়েছে । 

এটি পশ্চিমবঙ্গের মধ্যে ১৪২ তম দমকল কেন্দ্র ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...