বান্ধবীর বিয়েতে গিয়ে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ। 

 বান্ধবীর বিয়েতে নেমন্তন্ন খেতে গিয়ে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। 

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের নারায়নপুর গ্রামে। 

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গনধর্ষনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোর্তুজ আলি নামে এক দুস্কৃতীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। 



 নির্যাতিতা নাবালিকাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 তার শারীরিক ও মানসিক অবস্থা আশঙ্কাজনক। দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার। 



 হেমতাবাদের সমসপুর হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার এক বান্ধবী ফোন করে অপর এক বান্ধবীর বিয়েতে ডেকে নিয়ে যায়। 
 গতকাল বিয়ের রাতে রায়গঞ্জের নারায়নপুর গ্রামে বিয়ের নেমন্তন্ন খেতে যায় ওই কিশোরী। অভিযোগ বিয়ে বাড়িতেই ছয়জন দুস্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে ঢুকিয়ে নিয়ে কিশোরীর হাত পা বেঁধে গনধর্ষন করে দুস্কৃতীরা পালিয়ে যায়। 
এরপর বিয়ে বাড়ির লোকেরা কিশোরীকে ওই ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতা কিশোরীর মা অভিযোগ করে বলেন, এক বান্ধবী ফোন করে ওকে ডেকে নিয়ে যায়। 




তারপরই বিয়ে বাড়িতে ছয়জন দুস্কৃতী মিলে তার মেয়েকে গনধর্ষন করে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। 

পুলিশ ঘটনার তদন্তে নেমে মোর্তুজ আলি নামে এক দুস্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃত দুস্কৃতীকে আজ আদালতে তোলা হয়েছে। 

বাকি দুস্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নাবালিকা গনধর্ষনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে রায়গঞ্জের নারায়নপুর গ্রামে। নির্যাতিতার পরিবার ও গ্রামের বাসিন্দারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...