দিদিকে বলো কর্মসূচি নিয়ে পাড়ায় পাড়ি দিলেন ব্লক সভাপতি




নাজমুল হক, নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,বাদুড়িয়াঃ 

 দলীয় নির্দেশানুসারে বাদুড়িয়া নর্থ ব্লকের তৃণমূল কংগ্রেসর সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন প্রতিটা পঞ্চায়েতের পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সাথে বলছেন 'দিদিকে বলো' কর্মসূচির কথা।

সবার হাতে তুলে দিচ্ছেন দিদিকে বলো ফোন নং এর টোকেন।গতকাল তিনি বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত চণ্ডীপুর অঞ্চলের বেনা গ্রামে গিয়ে জনসংযোগে মাতেন। 

দলের সাধারণ কর্মীদের সাথে রাতের আহার গ্রহণ সহ রাত্রিযাপন করলেন বাদুড়িয়া উত্তর ব্লকের ব্লক সভাপতি বুরহানুল মুকাদ্দিম(লিটন)। 
এলাকার নেতৃত্ব স্থানীয় তৃণমূল কর্মীরা জানান মমতা ব্যানার্জী যেদিন থেকে এই প্রোগ্রাম নিয়ে দলের নেতাদের নির্দেশ দেন সেদিন থেকেই লিটনের এই কর্মসূচী নিয়ে যে কর্মকান্ড চলছে তা অত্যন্ত প্রশংসার দাবী রাখে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...