এবি বঙ্গনিউজ, দক্ষিন দিনাজপুর।
একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে ষষ্ঠ তম কন্যাশ্রী দিবস উদযাপন করা হল মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এ রবীন্দ্র ভবনে ।
কন্যাশ্রী মেয়েদের উজ্বল ভবিষদের পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানের মধ্যেদিয়ে,
যেখানে ব্লকের বিডিও সহ একাধিক সরকারি আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
2013 সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্প শুরু হলে ছিল।পশ্চিম বঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প যা বিশ্বের দরবারে পৌঁছে গেছে।
আর যার সুফল পেয়েছে বহু কন্যাশ্রী।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিডিও অফিসে র তরফে গঙ্গারামপুর এর রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে
কন্যাশ্রী প্রকল্প ষষ্ঠ তম বর্ষ উদযাপন করা হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অঙ্কিত আগালওয়াল,যুগ্ম বিডিও সুব্রত শ্যামল,গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার মহন্ত,পূত কর্মদক্ষ নিকোলাস হেমরম ,গঙ্গারামপুর সহ কৃষি অধিকারী সুদীপ্ত সরকার সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের শুরুতেই অতিথি দের চন্দনের ফোটা,গোলাম ফুল ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়।
প্রদীপ প্রজ্বলন মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্লকের ভিডিও অঙ্কিত আগরওয়াল।
কন্যাশ্রী মেয়েদের উজ্বল ভবিষদের পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানের মধ্যেদিয়ে,
এবিষয়ে ব্লকের বিডিও অঙ্কিত আগরওয়াল জানিয়েছেন,গঙ্গারামপুর ব্লকের উদ্যোগে আজ আমরা ষষ্ঠ তম কন্যাশ্রী দিবস পালন করলাম।
এবিষয়ে কন্যাশ্রী উপভক্তা দুইজন ছাত্রী জানিয়েছে,কন্যাশ্রী প্রকল্পে বহু আমাদের উপকার হয়েছে।




