অমিত জানা,হাওড়া,এবি বঙ্গ নিউজ:
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে"। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টিভেজা ৭৮ তম প্রয়াণ দিবসে হাওড়ার উলুবেড়িয়া কাঠিলা বানিতবলায় আশা ভবন সেন্টারে এই গানটির নৃত্যে মুখরিত হলেন সবাই।কিন্তু যারা এই নৃত্য পরিবেশন করলো তাদের সবাই বিশেষ চাহিদা স্ম্পন্ন মানুষ।এই গানটা যেন তাদের অন্তরের গভীর ভাষা, তাদের জীবনের করুন আর্জি।অনুষ্ঠানে উপস্থিত সকলের মনে মিশে গেল এই মূহূর্ত।আরও একবার রাবেন্দ্রিক জগতের ভাষা ফুটে উঠল এদিন কাঠিলায়।হাওড়া জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এখানে বৃহস্পতিবার সকাল থেকেই পালিত হয় কবিপ্রনাম ও বর্ষবরন অনুষ্ঠান।যে অনুষ্ঠানে সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশগ্রহণ করেন।তাদের অদম্য মানসিকতা সকলের জীবনের অনুপ্রেরনা তা বলা যেতেই পারে।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক মুক্তা আর্য , মহকুমাশাসক তুষার সিংলা, বিধায়ক পুলক রায়, ইদ্রিস আলি , উলুবেড়িয়া পুরসভার পুরপিতা নির্মল জানা, হাওড়া জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক সমাপ্তি দত্ত, আশা ভবন সেন্টারের সম্পাদিকা সুকেশী বারুই,ডিরেক্টর জন মেরি বারুই প্রমুখ।
