নানা প্রকল্পের তথ্য এবং উন্নয়নের বার্তা।" দিদিকে বলো"।





এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 একশো দিনে একশো গ্রামে ঘুরবো,যাবো একশো বুথেও। এমনকি গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবো।

 তাদেরকে ধন্যবাদ জানাবো নির্বাচনে আমাদের এগিয়ে নিয়ে যাবার জন্য। 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ ও গ্রাম সংযোগ কর্মসূচিকে সফল করতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী এলাকায় তার দপ্তরে বসেই সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এমনি কথা বলেন।




 তিনি বলেন, এদিন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে বসে এলাকায় জনসংযোগ কর্মসূচিকে কিভাবে সফল করা যায় তার বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মসূচি নেওয়া হয় এবং আলোচনা করা হয়।

 এরপর আগামী ১৪ ই আগস্ট থেকে ২৪আগস্ট পর্যন্ত ওই কর্মসূচিকে রূপায়ণ করার জন্য গ্রামে গ্রামে ঝাঁপিয়ে পড়বে জনপ্রতিনিধিরা। থাকবেন তিনিও। পৌঁছে দেবেন সকলের কাছেই সরকারি নানা প্রকল্পের তথ্য এবং উন্নয়নের বার্তা।" দিদিকে বলো" এই কর্মসূচিতে সাধারণ মানুষ যাতে অংশ নিতে পারে স্বতঃস্ফূর্তভাবে তার জন্য দিদির নাম্বার সহ ভিজিটিং কার্ড গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। 

যাতে সরাসরি সবাই দিদির সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ জানাতে পারেন।এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে গিয়ে থাকার প্রসঙ্গে মন্ত্রী বলেন,সম্প্রতি মনঝক নামে একটা গ্রামে গিয়ে তিনি থেকেছিলেন সেখানেই খেয়েছিলেন গ্রামবাসীদের সাথে।




আবারও তিনি অন্য গ্রামে গিয়ে থাকবেন।আর এভাবেই সফল করবেন তাদের কর্মসূচি। বাইট:গোলাম রাব্বানী, প্রতি মন্ত্রী,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...