আসিফ খান, নদীয়া:
মঙ্গলবার সকাল ৮টা নাগাদ নদীয়ার চাপড়া থানার অন্তরগত হাতিশালা গ্রামে পাট বোঝায় টাক্টরের ধাক্কায় নিহত হয় এক শ্রমিক।
সূত্রের খবর নিহত শ্রমিক সমীর সেখ(৩০)পিতা-বক্কর সেখ বাড়ি চাপড়া থানার অন্তরগত হাতিশালা গ্রামে।
স্হানীয় সূত্রে জানা যায় মৃত সমীর সেখ আজ সকালে টাক্টরের শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিল।হঠাৎ টাক্করটি পাট নামানোর সময় নিয়ন্ত্রণ হাড়িয়ে সমীর সেখকে ধাক্কা মারে এবং সেখানে তার মৃত্যু ঘটে। স্হানীয় চাপড়া থানার পুলিশ প্রশাসন এসে মৃত দেহ টি উদ্ধার করে তেহট্ট গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
চাপড়া থানার পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে বলে জানা যায়।
