প্রতিবন্ধী গৃহবধূ র দেহ রেললাইনে র ধারে।




নিজস্ব সংবাদদাতা। 

 এবি বঙ্গনিউজ,দ,২৪পরগনা। 

 রেল লাইনের পাশ থেকে এক প্রতিবন্ধী গৃহবধূর মুন্ডু কাটা মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। 

ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার উকিলের হাট স্টৈশনের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এক গৃহবধূকে ট্রেনের লাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা।

 এরপরই তিনি কাছে গিয়ে দেখেন, রেল লাইনের বাইরে পড়ে রয়েছে গৃহবধূর দেহ এবং রেল লাইনের দুটি পাতের ভেতরে পড়ে রয়েছে তার কাটা মুন্ডু। 

সঙ্গে সঙ্গে তিনি গ্রামে খবর দিলে, গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে ভিড় জমান। 

যদিও মৃত গৃহবধূর কোন পরিচয় জানা যায়নি। কিন্তু এত সকালে ওই অজ্ঞাত পরিচয়ের গৃহবধূ কি করতে ওই স্থানে এসেছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

 তবে ওই গৃহবধূর মৃত্যু রেলে কাটা হয়ে হয়েছে নাকি তাকে কেউ মেরে ওই স্থানে ফেলে দিয়ে গেছে, তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...