স্নিফার ডগ নিয়ে তল্লাশি পুলিশের।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা, 14 অগাস্ট:

 স্বাধীনতা দিবসের আগে পুরাতন মালদার গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালালো মালদা জেলা পুলিশ। 




 বুধবার পুরাতন মালদার কোর্ট স্টেশন, ভারত পেট্রোলিয়াম ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্লান্ট দুটিতে তল্লাশি চালানো হয়। 

 কোর্ট স্টেশনে যাত্রীদের ব্যাগ ও মালপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হয়।




 এরপর মঙ্গলবাড়ি বাজার এবং নারায়নপুর বটলিং প্লান্টেও তল্লাশি চালায় পুলিশ। 

 অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অরিন্দম সরকার। উপস্থিত ছিলেন ডি এস পি- ডি এন টি শ্যামল মন্ডল এবং মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা সমেত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

 অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার বলেন," স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে থেকেই আমরা জেলা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছি। গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে চলছে নাকা চেকিং। 




আজ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হলো।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...