দুই মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত এক।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 


 দুই মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত এক।

 ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। মৃত বাইক আরোহীর নাম মহম্মদ ইমরান (৩৫), বাড়ি বিহারের বাহাদুরগঞ্জের ভাটাবাড়ি এলাকায়। 




আহত ওই যুবকের নাম মহম্মদ উকিল, বাড়ি ইসলামপুরের বরাট এলাকায়। 

আহত ওই যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

 স্থানীয়সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ ইমরান নামে এক বাইক আরোহীর। 




আরেক বাইক আরোহী মহম্মদ উকিলকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা অবনতি থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। 

পাঞ্জিপাড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঞ্জিপাড়া থানার পুলিশ। 

মহম্মদ ইমরানের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

 বাইক দুটিকে আটক করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...