শিল্পী বিশ্বনাথ সরকার প্রয়াণ দিবস ১৯ জুলাই। অনাথ ও বৃদ্ধাশ্রমে সেবা।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,মালদা। -‌

জেলা বিশিষ্ট গম্ভীরা শিল্পী বিশ্বনাথ সরকার প্রয়াণ দিবস ১৯ জুলাই। সেই উপলক্ষ্যে বাড়িতে কোনও আচার পালন না করে আশ্রমে এসে পালন করার পরিকল্পনা নিয়েছেন পরিবারের লোকেরা। 

আশ্রমে গিয়ে সেবা করেছেন তাঁরাঅনাথ আশ্রমের শিশুদের খাওয়ানো থেকে বৃদ্ধা ইতিমধ্যে। বুধবার পুরাতন মালদার ডিস্কোমোড়ের কাছে স্বামী জীবানন্দ পরমহংস দেবে আশ্রমে এদিন ভক্তদের সেবা করলেন পরিবারের লোকেরা।

 প্রয়াত বিশ্বনাথ দাসের পুত্রবধূ শুক্লা সরকার জানান,‘‌বাবার প্রয়াণ দিবসটা আমরা অনাথদের সেবা করে কাটাতে চাই।



 আমরা বাড়িতে কোনও অনুষ্ঠান না করে, অনাথ শিশু, বৃদ্ধাশ্রম ও এই আশ্রমে এসে সেবার ব্যবস্থা করি। 

এদিনও দুপুরে আহারের ব্যবস্থা করা হয়েছে। এই কাজে একটা আলাদা তৃপ্তি পাচ্ছি আমরা।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...