কৃষক ও রিটেইলারদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হলো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা, ২৩ আগস্ট : 

 একটি সার কোম্পানির উদ্যোগে কৃষক ও রিটেইলারদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হলো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির মার্কেটিং ম্যানেজার যোগেশ কুমার, অরবিন্দ রায়,উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, ডিস্ট্রিবিউটর বিমল চন্দ্র দাস, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্যরা। 

 কোম্পানির মার্কেটিং ম্যানেজার যোগেশ কুমার বলেন,কি পদ্ধতিতে কৃষকরা জমিতে ফসল চাষ করবেন এবং কী পরিমাণে সার ব্যবহার করলে ফসল চাষ করে মুনাফা পাবে কৃষকরা, অনলাইন পরিষেবা দিয়ে কৃষকদের সাহায্য করার উদ্যোগ এবং রতুয়ায় ৩০০ কৃষক নিয়ে একটি সমবায় সমিতি সেখানে তাদের সঙ্গে আলোচনা করে জেনে নেওয়া কি কি সমস্যা রয়েছে তাদের। 

এর পাশাপাশি মার্চেন্ট চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেওয়া হয় উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মুকেও।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...