এবি বঙ্গনিউজ।
রাজ্যেরআন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির দীর্ঘ আন্দোলনের ফলে,রাজ্য নেতৃত্বের সাথে গত ১৫ ই জুলাই মহাকরনে রাজ্য পৌর মন্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এক বৈঠক করেছিলেন।
সেই বৈঠকে মূখ্যমন্রী স্বয়ং রাজ্য আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির সম্পাদককে ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে প্রতিটি মাদ্রাসায় অনুদান হিসাবে ২০ থেকে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে।
মূখ্যমন্রীর কথা মতো, গত ০২/৮/১৯ তারিখে নবান্নের মাইনোরিটি এন্ড মাদ্রাসা দপ্তর থেকে অনুদানের অর্ডার বের হয়।
শুধু তাই নয় বাস্তবে কাজটি যাতে তাড়াতাড়ি হয় তারজন্য সরকার তড়িঘড়ি শুরু করে দেয়।
উল্লেখ্য গত ৬/৮/১৯ তারিখে উওর দিনাজপুরের ডোমা সাহেব জেলার ৪৪ টি মাদ্রাসার প্রধান শিক্ষককে ৯/৮/১৯ তারিখে কণজোড়ায় কনফারেন্স হলে মিটিং এর আয়োজন করেছে।
উওর দিনাজপুর জেলার আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির সভাপতি ও লড়াকু নেতা মোঃ মোস্তফা বলেন - মাননীয়া মূখ্যমন্রী আন এডেড মাদ্রাসাগুলিতে অনুদান দেওয়ার জন্য জেলার সমস্ত শিক্ষক ও অভিভাবক ও শিক্ষাপ্রেমি মানুষেরা খুব খুশি।
এ
রপর বেতন চালু হলে আরো খুশি হবে।
মোঃ মোস্তফা আরো বলেন - উওরবঙ্গের সমস্ত মাদ্রাসায় পরিকাঠামো একেবারে নেই। এবার পরিকাঠামোগুলি সুন্দর করে গড়ে উঠলে আগামীদিনে এই সমস্ত মাদ্রাসাগুলি মূল স্রোতে ফিরে আসবে, অথাৎ এডেড মাদ্রাসা হওয়ার সম্ভাবনা খুব বেশি।
মাননীয়া মুখ্যমন্রী যখন অনুদান দেওয়ার ব্যবস্হা করলেন। আমরা অত্যন্ত আশা বাদী খুব তাড়াতাড়ি বেতনের ব্যবস্হা করবেন।


