এবি বঙ্গনিউজ,,
সরকারি বাসের ধাক্কায় গুরুত্ব আহত হল এক মহিলা। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নসিরহাট এলাকার রায়গঞ্জ - বালুরঘাট রাজ্য সড়কের উপরে। তরিঘড়ি স্থানীয় বাসিন্দারা মহিলাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
অবস্থা আশঙ্গা জনক হওয়ায় মহিলাকে রায়গঞ্জ গভমেন্ট মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানাজায় এদিন দুপুরে বালুরঘাট থেকে রায়গঞ্জ গামী একটি সরকারি কালিয়াগঞ্জের নসিরহাট এলাকায় আসতেই রাজ্য সড়কের পাশ দিয়ে যাবার সময় এক মহিলাকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারলেই গুরুত্বর আহত হয়।
ঘাতক সরকারি বাসটিকে আটক করে ঘটনার তদন্তে নামে।

