৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় মাঝ বয়সি এক ব্যক্তিকে পরে থাকতে দেখে টহলদারি পুলিশ।




নিজস্ব প্রতিবেদক,।

 এবি বঙ্গনিউজ,মালদাঃ 

 সোমবার রাত ১১ টা নাগাদ পুরাতন মালদার নারায়নপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় মাঝ বয়সি এক ব্যক্তিকে পরে থাকতে দেখে টহলদারি পুলিশ। 

তরিঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন সেই পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির নাম নির্মলেন্দু সরকার( ৫০)। 

 তার বাড়ি পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়াতে। পুলিশের অনুমান, তাকে রাতে কোনও গাড়ি ধাক্কা দিয়ে পালায়। রাতে জাতীয় সড়কে বাইক চালাচ্ছিল নির্মলেন্দুবাবু। 




এদিকে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে । জানা যায়, মালদা থেকে কোন কাজ সেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। 

হঠাৎ পথে কোন এক গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। সেই গাড়ির খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...